নতুন টাকাওয়ালা

ছোট বেলায় ঈদের সালামি হিসাবে পেতাম কচকচে নতুন টাকা। আমি সেই নতুন টাকাগুলো আবার যত্ন করে গুছিয়েও রাখতাম। চলমান সময়ের কাছে সেসব আজ আমার কাছে স্মৃতি। এবারের ঈদ উপলক্ষে ছোট বেলার সেই স্মৃতি মনে করতে এক নতুন টাকাওয়ালার সাথে গল্প করতে গিয়েছিলাম।
আজকের কালের কণ্ঠ এর অবসরে পাতার শেষ পাতা জুড়ে শুধুই নতুন টাকা আর একজন নতুন টাকাওয়ালা মোবারক হোসেনের গল্প। ঈদের দিনের যে নতুন টাকা আপনার আমার মুখে হাসি ফুটিয়ে আসছে হাজার বছর ধরে সেই নতুন টাকা মোবারক হোসেনদের মুখেও হাসি ফোঁটায় তবে সেটা অন্যভাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *